সিরিয়ায় বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর বিমান হামলা

_90625128_aleppo_control_03_08_16_624

সিরিয়ায় আলেপ্পো নগরীতে বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। ওই হামলার একটি ভিডিও প্রকাশ করেছে সিরিয়ান সরকার।

এর আগে বিদ্রোহীরা দাবি করে, তারা আলেপ্পো নগরী দখল করে নিয়েছে। তবে দামেস্ক থেকে সেই দাবি অস্বীকার করা হয়।

রবিবারের এই হামলায় রাশিয়াও অংশ নিয়েছে বলে দাবি করেছে বিরোধীরা।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ইসলামিক স্টেটকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়ান বোমারু বিমান।

অন্যদিকে, বিদ্রোহী যৌথবাহিনী জানিয়েছে, আলেপ্পোতে পতাকা ওড়ানোর আগে কোন বিশ্রাম নেই তাদের।

বিদ্রোহী দমনে আলেপ্পোতে সরকারি বাহিনী মোতায়েন করা হবে বলেও জানিয়েছে সিরিয়া সরকার।

উল্লেখ্য, আলেপ্পো একসময় সিরিয়ার বাণিজ্যিক রাজধানী হিসেবে বিবেচিত হতো। এই নগরীতে অত্যন্ত সমৃদ্ধ স্থাপত্য নিদর্শন রয়েছে যার অনেক কিছুই গত পাঁচ বছরের যুদ্ধে ধ্বংস হয়ে গেছে।

সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/