হিলারির বিরুদ্ধে মামলা করেছে দুই নিহত মার্কিন নাগরিকের পরিবার

151023112135-hillary-clinton-benghazi-hand-large-169

লিবিয়ার বেনগাজিতে নিহত দুই মার্কিন নাগরিকের পরিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের দাবি, ২০১২ সালে নিহত ওই দুইজনের মৃত্যুর জন্য তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারিই দায়ী।

শেন স্মিথের মা প্যাট্রিশিয়া স্মিথ ও টায়রন উডের বাবা চার্লস উড তাদের সন্তানদের অন্যায্য মৃত্যু ও মানহানির জন্য হিলারিকে দায়ী করে মামলা দায়ের করেন।মামলার বিবরণে বলা হয়, হিলারি তার প্রাইভেট ইমেইল ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত হন এবং শেন ও টায়রনের মৃত্যুতে ভূমিকা রাখেন।

এ ছাড়াও গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে হিলারি তাদের পরিবারের প্রতি অসম্মানজনক উক্তি করেছেন বলেও দাবি করেন তারা।  

লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অঞ্চলে হামলা চালায় ইসলামিক স্টেট জঙ্গিরা। সে সময় এক রাষ্ট্রদূতসহ মোট চার মার্কিন নাগরিকের মৃত্যু হয়।তাদের মধ্যে ছিলেন শেন ও টায়রন।

উল্লেখ্য, এ বছরের শুরুতে এক হাউজ রিপাবলিকান কমিটির তদন্তে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কোন বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেও এখন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আবারও সেই অভিযোগের মুখোমুখি হচ্ছেন হিলারি।

 সূত্র: বিবিসি

/ইউআর/