৬ ইরাকিকে উত্তপ্ত আলকাতরায় পুড়িয়ে মারলো আইএস!

আইএস এর বিরুদ্ধে এবার ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছেইরাকের মসুল শহরে ছয় ব্যক্তিকে উত্তপ্ত আলকাতরার ব্যারেলের ভেতর ঢুকিয়ে জ্যান্ত পুড়িয়ে হত্যা করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। শত্রুপক্ষকে সহায়তা করার অভিযোগে শরিয়া আদালতে তাদের দোষী সাব্যস্ত করার পর পুড়িয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরাকি নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস খবরটি নিশ্চিত করেছে।
ইরাকের মসুল ও নিনভেহ থেকে আইএসকে হটাতে লড়াই চালিয়ে যাচ্ছে নিনভেহ অপারেশন্স কমান্ড। সূত্রের বরাত দিয়ে ইরাকি নিউজের খবরে বলা হয়, ‘এ নিনভেহ কমান্ডকে সহায়তার জন্যই ওই ছয়জনকে দোষী সাব্যস্ত করে আইএস-প্রতিষ্ঠিত শরিয়া আদালত। তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে এ ছয় ব্যক্তিকে উত্তপ্ত আল কাতরার ট্যাংকে ঢুকিয়ে জ্যান্ত পুড়িয়ে হত্যা করে আইএস। আল শোরায় আইএস এর একটি সদর দফতরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মসুলে বসবাসরত অন্যদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্কবার্তা দিয়ে প্রকাশ্যেই তাদের পোড়ানো হয়।’

সিরিয়ার মানবিজে নিয়ন্ত্রণ হারিয়ে আইএস যখন পিছু হটছে সেসময়ই ইরাকে এ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটলো। সম্প্রতি তারা ২০০০ হাজারেরও বেশি মানুষকে দিয়ে মানব প্রাচীর তৈরি করে আলেপ্পোতে পালিয়ে যায় বলে বিভিন্ন খবরে দাবি করা হয়েছে। পরে অবশ্য মানব প্রাচীর হিসেবে যাদেরকে ব্যবহার করা হয়েছে তার মধ্য থেকে বেশিরভাগ মানুষকেই তারা ছেড়ে দিয়েছে বলে ধারণা করা হয়। সূত্র: ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

/এফইউ/