এপিসেন্টার থেকে ৩৭৬ কিলোমিটার দূরে এই কম্পন অনুভূত হয়েছে।
আকস্মিক ভূমিকম্পে অনেকে তাৎক্ষণিকভাবে ঘর থেকে বেরিয়ে যান। টাউন্সভিল এলাকার বাসিন্দা জন টাউনিং। তিনি জানান, টিভিতে খবর দেখার সময় তার চেয়ারটি দুলতে শুরু করে।
জন টাউনিং-এর ভাষায়, আমি ভাবলাম চারপাশে কোনও ট্রেন বা বিমান নেই। তখন আমি বাইরে তাকিয়ে যা দেখলাম তাতে মনে হলো, সবকিছুই কাঁপছে। আমি আবারও বসে পড়লাম। তখন চেয়ারটিও কাঁপছিল। দেয়ালেরও একই অবস্থা।
/এমপি/