অস্ত্রোপচারের পর হাসপাতাল ছাড়লেন সোনিয়া গান্ধী

সোনিয়া গান্ধীঅস্ত্রোপচারের পর হাসপাতাল ছাড়লেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। ছোট একটি অস্ত্রোপচারের পর শুক্রবার স্যার গঙ্গা রাম হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

এর আগে জ্বর, পানিশূণ্যতা ও কাঁধে চোট পাওয়ার কারণে ১১ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। গত ১৪ আগস্ট তিনি হাসপাতাল ত্যাগ করেন। এরপর বুধবার পুনরায় হাসপাতালে ভর্তি হন তিনি।

হাসপাতাল-এর ভাইস চেয়ারম্যান ডা. এস পি বায়োত্রো বলেন, সোনিয়া গান্ধী একটি ছোট অপারেশনের জন্য ১৭ আগস্ট স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠায় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

/এমপি/