আলেপ্পোতে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, সিরিয়ার সরকারি বাহিনী এবং আইএসের আত্মঘাতী হামলার কারণে সেখানকার নাগরিকেরা জিম্মি হয়ে পড়েছেন। তাদের কাছে অনেক দিন ধরেই ত্রাণ পাঠানো সম্ভব হচ্ছিল না। এ জন্য জাতিসংঘ সব পক্ষকে ত্রাণ পাঠাতে অন্তত ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতির আহ্বান জানায়।
এই ডাকে সাড়া দিয়ে আগামী সপ্তাহ থেকে আলেপ্পোতে হামলা স্থগিত রাখার ঘোষণা দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার এক ঘোষণায় তিনি জানান, আগামী সপ্তাহে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি পালন করবে রাশিয়া। মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার সুবিধার্থে এ বিরতি দেওয়া হবে।
এদিকে, পশ্চিমা কূটনীতিকরা রাশিয়ার এ ঘোষণাকে সতর্কভাবে স্বাগত জানিয়েছেন।
এর আগে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি স্টাফান ডি মিস্তুরা বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার পূর্বাঞ্চল ও সরকার নিয়ন্ত্রিত পশ্চিম আলেপ্পোতে খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়ার জন্য যুদ্ধরত সব পক্ষকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানান।
তিনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, এখন সিরিয়ার অবরুদ্ধ এলাকায় ত্রাণ ও ওষুধ পাঠাতে প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ।
/এবি/