সিরিয়ার হাসাকেহ নগরীতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান

সিরিয়ার হাসাকেহ নগরীতে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। সিরিয়া সরকারের  বিরুদ্ধে বিদ্রোহীদের সমর্থনে যুদ্ধরত মার্কিন বাহিনীকে প্রতিরক্ষা দিতেই যুদ্ধবিমান পাঠানো হয়েছে বলে জানিয়েছে তারা।

উল্লেখ্য হাসাকেহ নগরী মূলত কুরদিশ যোদ্ধাদের দখলে রয়েছে। শুক্রবার কুরদিশ অধ্যুষিত হাসাকেহ নগরীতে বোমা নিক্ষেপ করে সিরিয়ার সরকারি বাহিনী। ঐদিন সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন থেকে সম্প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, ‘কুর্দিরা আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে আক্রমণ করছে, আমাদের তেল ও তুলোসহ অন্যান্য সম্পদ চুরি করছে, নিরস্ত্র নাগরিকদের হত্যা করছে এবং অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে।’

বিবৃতিতে বলা হয়, এই অরাজকতার যথাযথ জবাব দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।

সূত্র: বিবিসি

/ইউআর/বিএ/