বিমান দুটিতে ঠিক কতজন আরোহী ছিলেন সে ব্যাপারে কিছু জানায়নি পুলিশ। তবে শুরুতে আলাস্কার ন্যাশনাল গার্ড জানিয়েছিল বিমানগুলোতে পাঁচজন আরোহী ছিলেন। দুই বিমানের আরোহীদের কেউই বেঁচে নেই বলে জানানো হয়।
ন্যাশনাল গার্ডের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (৩১ আগস্ট) সকালের দিকে এ বিমান দুর্ঘটনা হয়। হেজল্যান্ড এভিয়েমন সেসেনা ২০৮ কারাভান বিমানটিতে তিনজন এবং রেনফ্রো’স আলাস্কান অ্যাডভেঞ্চার্স পাইপার পিএ-১৮ বিমানটিতে দুইজন আরোহী ছিলেন। হেজল্যান্ড কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। আর রেনফো-এর এক কর্মী জানিয়েছেন তার কোম্পানি তাৎক্ষণিক কোনও তথ্য দিচ্ছে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে বিমানের সংঘর্ষের ঘটনা খুবই বিরল আর যা হয়েছে তার বেশিরভাগই বিমানবন্দরের কাছে।
/এফইউ/