ডেইলি মেইলের ওই খবরে বলা হয়েছে, ইরান ফ্রন্ট পেজ নামের একটি তেহরানভিত্তিক সংবাদমাধ্যম থেকে এই খবর জানতে পেরেছেন তারা। সেই ইরান ফ্রন্ট পেজে গিয়ে দেখা গেছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আলম নিউজ নেটওয়ার্ক থেকে ওই খবর পেয়েছেন তারা। ইরাকি সূত্র আল আলম নিউজ নেটওয়ার্ককে আইএস কর্তৃক ইরাকের মসুল শহরে বোরকা নিষিদ্ধের খবরটি জানিয়েছে।
খবরে বলা হয়েছে, ইরাকের উত্তরাঞ্চলের মসুল শহরে আইএসএর একটি কেন্দ্রে বোরকা পড়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সংগঠনটি। বোরকায় মুখ ঢাকা কোনো নারীকে আর আর ওই কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইরানি মিডিয়ার সূত্রে ডেইলি মেইল বলছে, আত্মঘাতী হামলাকারীদের হাত থেকে বাঁচতেই সংগঠনটি এমন সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি আইএস অধ্যুষিত ইরাকের ওই শহরে আইএস বিরোধীরা বোরকায় মুথ ঢেকে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। আর এর প্রেক্ষিতেই আপন প্রাণ বাঁচাতে পর্দায় কট্টর ওই সংগঠনটির এই নমনীয় অবস্থান।
তবে তাদের কালো পোশাক বাধ্যতামূলই থাকছে বলে জানিয়েছে ওই ইরানি সংবাদমাধ্যম। নারী সদস্যদের কালো কাপড়ে কেবল মাথা ঢাকার অনুমতি দিয়েছে সংগঠনের নেতারা। খবরে বলা হয়েছে, ইরাকের মসুলসহ আইএস এর অধীনে থাকা অঞ্চলের নারীদেরও জঙ্গি সংগঠনটির নতুন এই পোশাক কোড মানতে হবে।
/বিএ/