যৌন হয়রানীর মামলা করায় যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সংবাদমাধ্যম ফক্স নিউজ ক্ষমা প্রার্থনা করেছে মামলার বাদী গ্রেশন কার্লসনের কাছে। কার্লসনের দাবি, চ্যানেলের প্রধান নির্বাহী রজার অ্যালেস তাকে হয়রানী করেছেন ও তার ক্যারিয়ারের সমূহ ক্ষতি করেছেন।
এই মামলার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটি কেবল আনুষ্ঠানিকভাবে ক্ষমাই প্রার্থনা করেনি, বরং কার্লসনকে ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা তুলে নেওয়ারও অনুরোধ জানিয়েছে।
এ প্রসঙ্গে কার্লসন বলেন, ‘আমি আনন্দিত যে আমার অভিযোগের প্রেক্ষিতে টুয়েন্টিফার্স্ট সেঞ্চুরি ফক্স যথাযথ পদক্ষেপ নিয়েছে।’
ফক্স নিউজ থেকে বলা হয়, ‘আমরা অত্যন্ত পরিতাপের সঙ্গে জানাচ্ছি যে গ্রেশন কার্লসনের সঙ্গে যথাযথ মর্যাদা ও সম্মান দেখানো হয়নি, তিনিসহ আমাদের সকল সহকর্মীদের যে সম্মান প্রাপ্য তা তিনি পাননি।’
কার্লসন জানান, তিনি রজারকে অগ্রাহ্য করায় রজার তাকে পদ থেকে নামিয়ে দেন ও পরে বরখাস্তও করেন।
এদিকে, রজার এ সকল অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু এক তদন্তে আরেন নারী কর্মীর কাছ থেকে একই ধরনের অভিযোগ আসায় তাকে পদত্যাগও করতে হয়েছে।
উল্লেখ্য, রজার অ্যালেস নব্বুই এর দশক থেকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত।
সূত্র: বিবিসি
/ইউআর/