মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়েদি আল-গোদদে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতালের কর্মকর্তারা জানান, ৬০ জন যাত্রী নিয়ে কায়রো থেকে আসওয়ানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রেন কায়রোর দক্ষিণে লাইনচ্যুত হয়।
কর্মকর্তারা জানান, আল-আয়াত গ্রামের কাছে তিনটি বগি উল্টে যায়। এতে ট্রেনটির পাঁচ আরোহী নিহত এবং ১৫ আরোহী আহত হন।
মিসরে মাঝেমধ্যেই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। দেশটিতে রাস্তাঘাট ঠিকমতো মেরামত করা হয় না এবং দুর্ঘটনা সংক্রান্ত আইনের প্রয়োগও শিথিল।
/এমপি/