কাশ্মিরে সেনাঘাঁটির পরিস্থিতি নিয়ন্ত্রণে

পুরনো ছবিজম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরের বারামুল্লা শহরে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুটি ক্যাম্পে হামলার পর সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দুই ঘণ্টা গোলাগুলির পর ভারতীয় সেনাসূত্রের বরাত দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়াসহ বিভিন্ন সংবাদমাধ্যম। আর  দুই জঙ্গির নিহত হওয়ার খবর 

উল্লেখ্য, ‘নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গিয়ে’ পাকিস্তানি জঙ্গি ঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক নামের অভিযান পরিচালনার দাবি কিংবা ভারতজুড়ে নেওয়া নিরাপত্তা উপেক্ষা করে কাশ্মিরের সেনাঘাঁটিকে আবারও হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে জঙ্গিরা। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জম্মু ও কাশ্মিরের রাজধানী শ্রীনগরের ৫০ কিলোমিটার দূরে বারামুল্লা শহরে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুটি ক্যাম্পে হামলা হয়। রবিবার রাতের এই হামলায় বিএসএফের এক সদস্য নিহত ও অপর একজন আহত হয়েছেন।

বারামুল্লা জেলারই উরি সেনাছাউনিতে গত ১৮ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। দুই সপ্তাহের মধ্যে ভারতনিয়ন্ত্রিত কাশ্মিরে আবারও এমন ঘটলো।

রবিবার বারামুল্লাতে ঝিলম নদীর তীরে পাশাপাশি অবস্থিত ‘৪৬ রাষ্ট্রীয় রাইফেলস’এর (রাষ্ট্রীয় রাইফেলস ভারতের সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট) ক্যাম্প ও বিএসএফের ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। রবিবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টার দিকে তিন থেকে চারজন অস্ত্রধারী দুই ভাগে ভাগ হয়ে হামলায় অংশ নেয়। পুলিশ জানায়, সন্ত্রাসীরা প্রথমে ক্যাম্পে গ্রেনেড ছুড়ে মারে। পরে সেনা ও বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলি  হয়।

দ্য হিন্দু নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে,  গোলাগুলিতে এক জওয়ান নিহত ও এক জওয়ান আহত হয়েছে।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস, রয়টার্স, এনডিটিভি, দ্য হিন্দু।

/বিএ/আপ-এআরএল/

আরও পড়ুন: 

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল ঘোষণা, ফিরলেন আল আমিন