সুইডিশ অ্যাকাডেমির স্থায়ী সচিব অ্যধাপক সারা দানিউস নোবেল সাহিত্য পুরস্কার ২০১৬ ঘোষণার পর সম্পর্কে সুইডিশ অ্যাকাডেমির স্থায়ী সচিব অ্যধাপক সারা দানিউস সাংবাদিকদের একটি সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারেই ডিলানকে ইংরেজি ঐতিহ্যের মহান কবি আখ্যা দেওয়া হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় (স্থানীয় সময় বেলা ১টায়) সুইডেনের রাজধানী স্টকহোমে সুইডিশ একাডেমিতে এই পুরস্কার ঘোষণা করা হয়। সুইডিশ অ্যাকাডেমির স্থায়ী সচিব অ্যধাপক সারা দানিউস এই পুরস্কার ঘোষণা করেন। সে সময় নোবেল কমিটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমহান মার্কিন সঙ্গীতের ঐতিহ্যে নতুন কাব্যিক মূর্ছনা তৈরি করে তিনি এই পুরস্কার জিতে নিয়েছেন। সূত্র: নোবেল কমিটির ওয়েবসাইট
/বিএ/