ইস্তানবুল হামলার সময় ধারণকৃত ভিডিও

তুরস্কের রাজনাধী ইস্তানবুলে পুলিশের গাড়ি লক্ষ্য করে চালানো জোড়া বিস্ফোরণের সময় ঘটনাস্থল থেকে খানিকটা দূরে বসে গান গাইছিলেন দুই তরুণ। গিটারে সুর তুলতে তুলতে হঠাৎই তারা শুনতে পান দুই দফা বিস্ফোরণের শব্দ। টুইটারে পোস্টকৃত এই ভিডিওটি  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের প্রতিবেদনের সঙ্গে যুক্ত করেছে।

ইস্তানবুল হামলার সময় ধারণকৃত ভিডিও:

 

ওই জোড়া বিস্ফোরণের একটি ছিল আত্মঘাতী বোমা হামলা। অপর হামলাটি পরিচালিত হয়েছে গাড়িবোমা দিয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু পোস্ট এইসব কথা জানিয়েছে।

শনিবার রাতে বেসিকটাস স্টেডিয়ামের কাছে পুলিশ সদস্যদের বহনকারী গাড়ি লক্ষ্য এ জোড়া বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর এরিনা মাঠ সংলগ্ন সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বেসিকটাস স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচের দুই ঘণ্টার মাথায় এ হামলা চালানো হয়। এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

হামলায় বহু প্রাণহানির আশঙ্কা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এরইমধ্যে ১৩ জনের প্রাণহানির কথা জানিয়েছে তবে কোনও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ পর্যন্ত নিহতের সংখ্যা নিশ্চিত করেনি। তুরস্কের কর্তৃপক্ষের বরাত দিয়ে হামলায় ২০ পুলিশ কর্মকর্তার আহত হওয়ার কথা জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। আ্যলজাজিরা এবং গার্ডিয়ানও ২০ জন আহত হওয়ার কথা জানিয়েছে। অপরাপর সংবাদমাধ্যমগুলো স্থানীয় সূত্রের বরাত দিয়ে ৩৮ জনের আহত হওয়ার খবর দিয়েছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে উদ্ধৃত করে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি বলছে, ওই ঘটনায় ২০ জন আহত হয়েছেন। স্বরাষ্টমন্ত্রী সোলায়মান সয়লু সাংবাদিকদের কাছে বলেন, 'আশা করছি কেউ প্রাণ হারাবে না।'

/বিএ/