জার্মানি-তুরস্ক-সুইজারল্যান্ড। ১৯ ডিসেম্বর (সোমবার) একই দিনে সন্ত্রাসী হামলায় কেঁপে ওঠে ইউরোপের এই তিন দেশে। সোমবার (১৯ ডিসেম্বর) এতে অনেকেই আতঙ্কিত।অনেকে প্রকাশ করেছেন বিস্ময়ও৷ এদিন স্থানীয় সময় সন্ধ্যায় জার্মানিতে বার্লিনের এক মার্কেটে চালানো হামলায়ঁ ১২ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়। আর্ট গ্যালারি পরিদর্শন করতে গিয়ে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ। সুইজারল্যান্ডের জুরিখের একটি মসজিদে এক বন্দুকধারীর হামলায় তিন ব্যক্তি আহত হয়েছেন। এই তিন হামলার ঘটনায় ইউরোপজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ার আভাস মিলেছে।
এদিকে, তিন স্থানে হামলার ঘটনার সমালোচনা করে ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘সন্ত্রাসী’দের নিশ্চিহ্ন করার অঙ্গীকার করেছেন৷ তিনি বলেন, ‘আইসিস সহ অন্যান্য ইসলামি সন্ত্রাসী গোষ্ঠীগুলো জিহাদের অংশ হিসেবে তাদের সমাজে বসবাসরত খ্রিষ্টানদের নিয়মিতভাবে হত্যা করছে৷’
একইদিনে তিন হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইউরোপজুড়ে। সামাজিক মাধ্যম টুইটারে সেই আতঙ্কের আভাস মিলেছে। স্টেফানি হামিল লিখেছেন, ‘একই দিনে তিন তিনটি হামলার ঘটনা৷ আমি ভাষা হারিয়ে ফেলেছি৷ হামলায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা এবং নিহতদের আত্মার শান্তি কামনা করছি৷’ আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘যে তোমাকে আশ্রয় দিয়েছে, সেই মানুষদের কীভাবে তুমি হত্যা করো? এটা সবচেয়ে ভয়ংকর বিশ্বাসঘাতকতা৷’ ফিলিপ মরিস নামের একজন জার্মা্ন টুইটারে লিখেছেন, ‘ভবিষ্যত নিয়ে এতটা ভীত আমি কখনো হইনি৷’ হারশিমরাত কওর বার্লিন হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন৷ ট্রাক চালক সম্ভাব্য মুসলিম শরণার্থী হওয়ার বিষয়টি উল্লেখ করে পল যোসেফ ওয়াটসন নামের একজন লিখেছেন, ‘ম্যার্কেলের নীতি এখন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে৷’ এজন্য তিনি ম্যার্কেলকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
/এফইউ/বিএ/