এর আগে গত সপ্তাহে টুইটারে দেওয়া এক পোস্টে এফ-৩৫ কর্মসূচির ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কঠোর সমালোচনা করেন ট্রাম্প।
এফ-৩৫ কর্মসূচির প্রধান লে. জেনারেল ক্রিস্টোফার বোগডানসহ তিন ও চার তারকার বেশ কয়েকজন জেনারেল ও অ্যাডমিরাল বুধবারের বৈঠকে অংশ নেন।
এ বৈঠকের ব্যাপারে জানতে চাইলে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘দেশের ব্যয় হ্রাসের চেষ্টা করা হচ্ছে।’
তিনি বলেন, এক্ষেত্রে প্রাথমিকভাবে এফ-৩৫ কর্মসূচির ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে। কারণ এ কর্মসূচির ব্যয় অনেক অনেক বেশি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে থাকা মোট ২ হাজার ৪৪৩ টি এফ-৩৫ বিমানের ব্যয় দাঁড়িয়েছে ৩৭৯ কোটি ডলার। ডোনাল্ড ট্রাম্প মনের করেন, এ কর্মসূচির ব্যয় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
/এমপি/