মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবের নিকটবর্তী শহর রিশন লিজিয়নের একটি আদালতে নেসেট সদস্য বাসেল ঘাট্টাসকে গৃহবন্দি রেখে অভিযোগ তদন্তের নির্দেশ দেন।
গত সপ্তাহে ঘাট্টাসসহ নেসেটের ফিলিস্তিনি সদস্যরা নিজেদের আইনি সুরক্ষা তুলে নেন। এরপর তাকে আটক করে ছয়দিন ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ইসরায়েলের নেসেটে ১৩ জন ফিলিস্তিনি সদস্য রয়েছেন।
ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেন, ‘গৃহবন্দি থাকার সময়ে তার ওপর বেশকিছু নিষেধাজ্ঞা জারি থাকবে। আগামী ছয় মাসে তাকে কোনও কারাগারেও যেতে দেওয়া হবে না।’
ঘাট্টাস জানিয়েছেন, তিনি ওই অভিযোগ অস্বীকার করেন এবং এর বিরুদ্ধে আদালতে লড়বেন বলে জানিয়েছেন। তিনি আরও জানান, কোনও বেআইনি কাজ তিনি করেননি।
এর আগে ফেসবুকে প্রকাশিত এক ভিডিওতে ঘাট্টাস বলেন, ‘ইসায়েলি কারাগারে আটক ফিলিস্তিনিদের বিষয়টি তদারকি করাটা তার মানবিক দায়িত্ব। আর ওই আটক ব্যক্তিদের ন্যায় বিচার পাওয়ার নৈতিক অধিকার রয়েছে।
সূত্র: আল-জাজিরা।
/এসএ/