যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ তরুণ হত্যায় দায়মুক্তি পেলেন দুই পুলিশ

ইজেল ফোর্ডের ছবি২০১৪ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যার ঘটনায় দায়ী দুই পুলিশ সদস্যের কর্মকাণ্ডকে ‘আইনিভাবে ন্যায়সঙ্গত’ বলে উল্লেখ করেছে আদালত। মঙ্গলবার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলেছেন, ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনও অপরাধের অভিযোগ দায়ের করা হবে না।

উল্লেখ্য, ২০১৪ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের পুলিশের গুলিতে ২৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ ইজেল ফোর্ড নিহত হন। ইজেল মানসিক জটিলতায় ভুগছিলেন বলে দাবি করেন তার আইনজীবী। ঘটনার সময় ইজেল নিরস্ত্র ছিলেন। লস অ্যাঞ্জেলেসের দক্ষিণে ফুটপাত দিয়ে একাকী হাঁটার সময় পুলিশের দুজন টহল কর্মকর্তার সঙ্গে তার বিবাদ হয়। একপর্যায়ে তাদের গুলিতে নিহত হন 

পরে ময়না তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই কৃষ্ণাঙ্গ যুবককে তিনটি গুলি করা হয়েছে। খুব কাছ থেকে একটি গুলি করা হয় পেছন দিয়ে। একটি গুলি বাহুতে ও অন্যটি পেটে বিদ্ধ 

মঙ্গলবার এক বিবৃতিতে লস অ্যাঞ্জেলেসের কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জ্যাকি ল্যাসি বলেন, শার্লটন ওয়াম্পলার এবং এন্টোনিও ভিলেগাস নামের ওই দুই পুলিশ কর্মকর্তা ইজেল ফোর্ডকে একটি গ্যাং এলাকা থেকে বের হতে দেখেছেন। ইজেল ফোর্ড অবৈধ কিছু জিনিস বহন করছিলেন বলে সন্দেহ করেছিল পুলিশ। ওয়েম্পলার ইজেলকে বাধা দেওয়ার চেষ্টা করলে ইজেলের দুই সঙ্গী তাকে মেঝেতে ফেলে দিয়ে তার বন্দুক নেওয়ার চেষ্টা করে। তখনই ভিলেগাস ইজেলকে গুলি করেন বলে দাবি করা হয়েছে। পরে ওয়েম্পলারও উঠে দাঁড়িয়ে ইজেলকে গুলি 

বিবৃতিতে ইজেলের মৃত্যুকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন ল্যাসি। তবে তার মতে, পুলিশ কর্মকর্তারা যা করেছেন তা আইনিভাবে ন্যায়সঙ্গত। আর এ সিদ্ধান্তের স্বপক্ষে প্রমাণ আছে বলেও জানান তিনি।

/এফইউ/