সম্প্রতি এক নিবন্ধে মনোবিজ্ঞানী জন ডি. গার্তনার বলেন, ডোনাল্ড ট্রাম্প মারাত্মকভাবে বিদ্বেষপূর্ণ আত্মমগ্নতা দেখিয়েছেন। এটা নিজের প্রতি মুগ্ধতা, সামাজিক রীতিনীতিবিরুদ্ধ আত্মম্ভরিতা, বিনা প্ররোচনায় আক্রমণের মতো উপাদানগুলোর সমন্বিত রূপ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের মাত্র ১১ দিনের মাথায় অনেকেই এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন, হোয়াইট হাউসের নেতৃত্ব দিতে ট্রাম্প মোটেই যোগ্য নন। এর প্রমাণ হিসেবে তারা দুনিয়াজুড়ে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ব্যাপক ট্রাম্পবিরোধী বিক্ষোভের কথা তুলে ধরছেন। মার্কিন ইতিহাসে দেশটির কোনও রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিশ্বজুড়ে এমন বিক্ষোভের ঘটনা বিরল।
সমালোচকরা বলছেন, ট্রাম্পের ব্যক্তিত্ব শুধু ত্রুটিপূর্ণই নয়; বরং এটা বিপজ্জনক।
এর আগে ট্রাম্পের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ তুলেছিলেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। সাবেক এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভাষায়, ‘অবশ্যই তিনি (ট্রাম্প) আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। কিন্তু তিনি মানসিকভাবে মারাত্মক ভারসাম্যহীন।’ এখন হিলারির ওই দাবির সঙ্গে মিল পাওয়া গেলো এই মনোবিজ্ঞানীর দাবির। সূত্র: ইন্ডিপেনডেন্ট।
/এমপি/