‘অ্যাপ্রেনটিস’ থেকে নাম প্রত্যাহার করলেন শোয়ার্জনেগার

trump-schwarzenegger-fight

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি অনু্ষ্ঠান দ্য নিউ সেলিব্রিটি অ্যাপ্রেনটিস থেকে সরে দাড়ালেন হলিউড সুপারস্টার আরনল্ড শোয়ার্জনেগার। তার অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশ্লিষ্টতায় অনুষ্ঠানটি স্বচ্ছতা হারিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এমপায়ারকে দেয়া এক সাক্ষাতকারে ক্যালিফোর্নিয়ার সাবেক এই গভর্নর জানান,  ট্রাম্প নির্বাহী প্রযোজক হওয়ার কারণে অনুষ্ঠানের জনপ্র্রিয়তাও কমে গেছে।

আরনল্ড  বলেন, এমন অনুষ্ঠানে তিনি কাজ করতে চান না। শুক্রবার তিনি আরও দাবি করেন, ‘ট্রাম্পের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের কারণেই এই অনুষ্ঠানের জনপ্রিয়তায় ভাটা পড়েছে।’

তিনি বলেন, ‘সবাই যখন জানতে পেরেছে, ট্রাম্পও এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট। তখন অর্ধেকের বেশি মানুষ সেটা বয়কট করা শুরু করেছে। এটা অনুষ্ঠানের কারণে নয়। অনেকে আমার কাছে এসে বলেছে তারা অনুষ্ঠানটি পছন্দ করেন। কিন্তু ট্রাম্পের নাম থাকার কারণে তারা এটি দেখতে চাননা।’

টুইটারে বেশ কয়েকবারই ট্রাম্প ও শোয়ার্জনেগার বিতর্কে জড়িয়েছেন। গত মাসে জাতীয় প্রাতরাশ প্রার্থনা সভায় বক্তব্য রাখতে গিয়ে আরনল্ড শোয়ার্জনেগারকে এক হাত নিয়েছেন। তিনি বলেন, “সেলিব্রিটি অ্যাপ্রেনটিস নামের জনপ্রিয় অনুষ্ঠানটি এখন তলানিতে ঠেকেছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রিয় শব্দ ‘টোটাল ডিজাস্টার’ উল্লেখ করে প্রাতরাশে উপস্থিত শুধীজনকে উদ্দেশ্য বলেন, ‘যদি পারেন তবে আরনল্ড শোয়ার্জনেগারের জন্য প্রার্থনা করেন।’” 

টুইট বার্তায় আরনল্ড বলেন, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেক ফাস্ট?’ তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে চাকরিটা বদল করলেই হয়। এর ফলে লোকজন আবার শান্তিতে ঘুমাতে পারবে।’

সূত্র: বিবিসি।

/এমএইচ/এসএ/