স্থানীয় পুলিশ প্রধান জন মিলার বলেন, স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর বিলোক্সি নগরীর একটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
এক সংবাদ সম্মেলনে মিলার বলেন, বাসটি সম্ভবত অস্টিন ও টেক্সাস হয়ে বিলোক্সি যাচ্ছিল।
দমকল বিভাগের প্রধান জো বনেই স্থানীয় সান হেরাল্ড পত্রিকাকে বলেন, ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে একজন মারা যায়।
সান হেরাল্ড জানায়, দুর্ঘটনার শিকার বাসটিতে ৪৮ জন আরোহী ছিলেন। প্রত্যক্ষদর্শী ক্রেইগ রবিনসন বলেন, দুর্ঘটনার প্রায় পাঁচ মিনিট আগে বাসটি সম্ভবত রেল লাইনে আটকে যায়। সূত্র: সিএনএন।
/এমপি/