এর একদিন আগেই আম্মানে বিমান থেকে নামার সিঁড়িতে হোঁচট খান দুবাই-এর শাসক এবং সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ।
২২ সদস্যের আরব লিগের এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন ১৮টি দেশের নেতারা। সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ’ও সম্মেলনে অংশ নিয়েছেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস এবং সিরিয়া বিষয়ক জাতিসংঘের কর্মকর্তা স্টিফান ডি মিস্তুরা রয়েছেন। সিরিয়া, ইয়েমেন এবং ফিলিস্তিন ইস্যু আরব লিগের বৈঠকে প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। সম্মেলনের প্রাক্কালে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জর্ডানে প্রস্তুতিমূলক বৈঠকে মিলিত হন।
আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইত সিরিয়া সংঘাতের একটি সমাধান খুঁজে বের করার লক্ষ্যে সংগঠনটির নেতাদেরকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবও সিরিয়ায় চলমান সংঘাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি দেশটির শরণার্থীদের তাদের বাড়ি-ঘরে ফিরে যেতে আরব দেশগুলোর সদিচ্ছার ওপর জোর দেন জাতিসংঘ মহাসচিব। সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি।
/এমপি/