এবার কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো লিবিয়া ও ইয়েমেনও

 

1031957043

সৌদি আরবসহ চার দেশের ধারাবাহিকতায় কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে লিবিয়া ও ইয়েমেনও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর থেকে এ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।
ইতোমধ্যে এই পদক্ষেপের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কাতার। একে অবিচার উল্লেখ করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘মিথ্যা ও ভিত্তিহীন দাবিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য পরিষ্কার। তারা আমাদের উপর রাজনৈতিক প্রভাব বাড়াতে চায় ও খবরদারি করতে চায়। এটা কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘শুধুমাত্র অনুমানের উপর ভিত্তিহীন অভিযোগে এই পদক্ষেপে আমরা মর্মাহত।’
ওই বিবৃতিতে কাতারের বিরুদ্ধে একটি প্রচারণা কর্মসূচির প্রসঙ্গও এসেছে। মধ্যপ্রাচ্যের এই দেশটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই সেই প্রচারণা হয়েছিল বলে গ্লোবাল লিকসের সদ্য ফাঁসকৃত এক নথি থেকে জানা গেছে।
/এমএইচ/