দায়িত্বগ্রহণের পর প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জার্মানিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার হ্যামবার্গ যাচ্ছেন ট্রাম্প। সেখানেই সম্মেলনের বাইরে পুতিনের সঙ্গে তার আলাদা বৈঠক করার কথা রয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।
ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাংবাদিকদের জানান, জি-২০ সম্মেলনে অংশ নেবেন দুই নেতা। সেখানেই তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া পোল্যান্ডেও যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তবে তাদের বৈঠকে নিয়ে নিয়ে আলোচনা হবে সেটা এখনও ঠিক হয়নি। দেশটির জাতীয় অর্থনৈতিক পরিচালক গ্যারি কোহন বলেন, পুতিনের সঙ্গে আলোচনার বিষয়বস্তু এখনও ঠিক করা হয়নি। আলোচনাচলছে। এরপর জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র মাইকেল অ্যান্টন বলেন, বিষয়বস্তু আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনা নাকি বিশেষ কোনও বিষয়ে আলোচনা হবে সেটি এখনও ঠিক করা হয়নি।
সূত্র: সিএনএন
/এমএইচ/