স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ)-এর প্রধান ফিল্ড মার্শাল খলিফা হাফতার দাবি করেছেন তার বাহিনী বেনগাজিকে মুক্ত করেছে। তার দাবি, কয়েক বছরের সশস্ত্র লড়াইয়ের পর শহরটি এখন ‘নিরাপত্তা, শান্তি এবং পুনর্মিলনের’ নতুন যুগে প্রবেশ করেছে।
বুধবার (৫ জুলাই) টেলিভিশনে দেওয়া এক ভাষণে ফিল্ড মার্শাল হাফতার বলেন, সন্ত্রাসবাদ এবং এর এজেন্টদের বিরুদ্ধে তিন বছরেরও বেশি সময় ধরে অনবরত সংগ্রাম চালিয়ে যাওয়ার আমরা এখন বেনগাজির স্বাধীনতা ঘোষণা করছি।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যদি হাফতারের দাবি সত্যি হয় তবে এটি হবে প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির এ বাহিনীর বড় বিজয়। বেনগাজির সাবরি এলাকায় চলতি সপ্তাহে লিবিয়ান ন্যাশনাল আর্মির যোদ্ধা এবং স্থানীয় ইসলামী জঙ্গিদের মধ্যে রক্তক্ষয়ী লড়াইয়ে বিপুল প্রাণহানির পর বেনগাজির স্বাধীনতা ঘোষণা করলেন হাফতার।
/এফইউ/