৬০০ বেসামরিক হত্যার স্বীকারোক্তি দিলো যুক্তরাষ্ট্র

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অবস্থানে বিমান হামলা চালাতে গিয়ে অন্তত ৬০০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। ২০১৪ সাল থেকে এসব মানুষ নিহত হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
সিরিয়ার আলেপ্পোতে জীবনের আর্তি

পেন্টাগন তাদের বিবৃতিতে জানিয়েছে, ২০১৪ সালের আগস্ট থেকে ২০‌‌১৭ সালের মে মাস পর্যন্ত ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন কথিত জোটের বিমান হামলায় ৬০৩ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এসব মানুষের প্রায় অর্ধেক নিহত হয়েছে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর ও এর আশপাশে।
৬০০ বেসামরিক নাগরিককে হত্যা করার কথা স্বীকার করা হলেও নিরপেক্ষ সূত্রগুলো বলছে, ইরাক ও সিরিয়ায় এর চেয়ে অনেক গুণ বেশি বেসামরিক মানুষ হত্যা করেছে যুক্তরাষ্ট্র।  লন্ডন-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান এয়ারওয়ার্স বলেছে, পেন্টাগনের উল্লেখিত সময়ে ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় ৪,৩৫৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এদিকে  ব্রিটিশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস পরিসংখ্যান উল্লেখ বলেছে, ২০১৪ সালের আগস্ট থেকে ২০১৭ সালে মে মাস পর্যন্ত কেবল সিরিয়ায় চালানো হামলায় প্রায় ৭,০০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে। ওই সময়কালে সিরিয়ায় অন্তত ৪২,২৩৪টি বিমান হামলা চালিয়েছে আমেরিকা। এসব
গত মার্চ মাসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইরাক ও সিরিয়ায় বেসামরিক নাগরিকদের জীবন রক্ষায় ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে।

/বিএ/