ল্যাপটপ নিষেধাজ্ঞা থেকে কুয়েত ও জর্ডান এয়ারওয়েজের অব্যাহতি

যুক্তরাষ্ট্রগামী বিমানে যাত্রীদের ল্যাপটপ বহনে আর কোনও বাধা দিচ্ছে না কুয়েত এয়ারওয়েজ ও রয়্যাল জর্ডানিয়ান। ওই দুই বিমান কর্তৃপক্ষ জানায়, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই তারা ল্যাপটপ বহন করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।_96868223_kuwaitairwaysgetty

 

চলতি বছর মার্চে বিশ্বের ৮টি দেশের ১০টি বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যাওয়া বিমানযাত্রীদের ল্যাপটপ, ট্যাবলেট, ডিএসএলআর ক্যামেরাসহ বড় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মার্কিন কর্তৃপক্ষ জানায়,স্মার্টফোনের চেয়ে অপেক্ষাকৃত বড় ডিভাইসগুলো ভ্রমণের সময় নেওয়া যাবে না, সেগুলো ব্যাগে রেখে দিতে হবে। কেননা, যুক্তরাষ্ট্রের আশঙ্কা, এসব ডিভাইসের মধ্যে বিস্ফোরক থাকার ঝুঁকি আছে এবং তা অভিনব পদ্ধতিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হতে পারে। পরে যুক্তরাষ্ট্রের পথ ধরে যুক্তরাজ্যও একইরকমের নিষেধাজ্ঞা আরোপ করে।

গত সপ্তাহে এতিহাদ, তুর্কি এয়ারলাইনস, আমিরাত ও কাতার এয়ারওয়েজ এ এই নিষেধাজ্ঞা ‍উঠে যায়। এবার উঠলো কুয়েত ও রয়্যাল জর্ডানিয়ান থেকে। আমান থেকে যুক্তরাষ্ট্রের শহরগুলোকে যাত্রা করে এয়ারলাইন্সটি। এর প্রেসিডেন্ট স্টিফেন পিচলার বলেন, যুক্তরাষ্ট্রগামী বিমানের নিরাপত্তার ক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কুয়েতি এয়ারওয়েজের পক্ষ থেকে বলা হয়, মার্কিন কর্মকর্তারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

/এমএইচ/বিএ/