কাতারে মানবিক সহায়তায় তুরস্কের ২০০ কার্গো বিমান

 

মধ্যপ্রাচ্যে কূটনৈতিক সংকট শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কাতারে প্রায় ২০০টি কার্গো বিমান পাঠিয়েছে তুরস্ক। বুধবার দেশটির অর্থমন্ত্রী নিহাত জেইবেকসি এ কথা জানিয়েছেন । মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণের সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এই খবর দিয়েছে।

20170712T073759Z_1_LYNXMPED6B0F7_RTROPTP_3_TURKEYREFERENDUMGERMANYNETHERLANDS

গত ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। সম্পর্ক পুনর্গঠনে কাতারকে ১৩টি শর্ত বেঁধে দেয় সৌদি জোট। এর মধ্যে একটি চুক্তি ছিলো কাতার থেকে তুর্কি বিমান ঘাঁটি অপসারণ। কিন্তু শর্ত মানতে অপারগতা প্রকাশ করে কাতার এবং নিষেধাজ্ঞা বহাল রাখে সৌদি জোট।

সৌদি নেতৃত্বাধীন জোট কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর মানবিক বিপর্যয়ে পড়ে কাতার। তাদের সহায়তায় ১৯৭টি কার্গো বিমান, ১৬টি ট্রাক ও একটি জাহাজে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠায় তুরস্ক।

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় জেইবেকসির সঙ্গে বৈঠক শেষে কাতারের অর্থমন্ত্রী আহমেদ বিন জসিম আল থানি বলেন, অবরোধ সত্ত্বেও সমুদ্র ও স্থলপথে নির্বিঘ্নে কাতারের বাণিজ্যিক আদানপ্রদান চলছে।

/এমএইচ/বিএ/