জেরুজালেমে আরও ৮০০ ইসরায়েলি বসতির অনুমোদন

 

জেরুজালেমে আরও ৮০০ ইসরায়েলি বসতি স্থাপনের অনুমতি দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ফিলিস্তিনি এই এলাকায় বৃহস্পতিবার ইসরায়েলি মিউনিসিপালটি এই অনুমতি দেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম মারিভ।

ইসরায়েলি বসতি

ইসরায়েলি এই সংবাদমাধ্যমটি জানায়, পরিকল্পনা অনুযায়ী সিগাতে ২৭৬টি, নিভ ইয়াকোভে ১২০টি, রামেতে ২০০টি ও গিলোতে ২০২টি বসতি গড়ে তোলা হবে। মিউনিপালের অনুমতি পেয়ে যাওয়া এখন শুধুমাত্র ইসরায়েলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় থাকলো। আঞ্চলিক একটি কমিটি হয়ে এটি মন্ত্রণালয়ে যাবে।

জেরুজালেমের মেয়র নির বরকত বলেন, ‘জেরুজালেমে নির্মাণ কাজ জরুরি। এই কাজের মাধ্যমে রাজধানীতে অনেক ইহুদী তরুণ বসবাসের সুযোগ পাবে।’

এদিকে ফিলিস্তিনে আরব আল-সাওয়াহারাতেও ৭১টি বসতি গড়ে তোলা হবে আর শারাফাতে তৈরি হবে ২৯টি বসতি।

আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলি এই বসতি গুলো অবৈধ। ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় এমন বসতির নিন্দা জানিয়ে আসছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

/এমএইচ