আরব মিডিয়ার নতুন রাজধানী বাগদাদ

 


আরব দেশগুলোর তথ্য মন্ত্রণালয়ের সংগঠন আরব মিডিয়ার নতুন রাজধানী হচ্ছে বাগদাদ। বৃহস্পতিবার ২০১৮ সালের জন্য ইরাকের রাজধানীকে নিজেদের নতুন রাজধানী হিসেবে ঘোষণা দেয় জোটটি। আরব লিগের এক বিবৃতিতে জানা যায়, কায়রোতে অনুষ্ঠেয় আরব দেশগুলোর তথ্যমন্ত্রীদের জোটের ৪৮তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করে তিউনিশিয়া।

2007_5_5-iranian-medoa

আগামী দুই বছরের জন্য জোটের নতুন সভাপতি নির্বাচিত করা হয় সৌদি আরবকে।ডেপুটি চেয়ার হিসেবে থাকবে সুদান। সদস্য দেশগুলো হচ্ছে মিসর, সংযুক্ত আরব আমিরা, জর্ডান, সোমালিয়া, ইরাক, মরিশানিয়া। বাগদাদে নতুন নির্বাহী কার্যালয় গড়ে তুলবে তারা।  সৌদি ও ইরাকের কয়েকটি শহরকে রাজধানী করার জন্য প্রস্তাব করা হয়। শেষ পর্যন্ত বেছে নেওয়া হয় বাগদাদকে। নতুন এই রাজধানীতে সংবাদকর্মীদের প্রশিক্ষণসহ অন্যান্য ব্যবস্থা করা হবে।

২০১০ সালে বাহরাইনের রাজধানী মানামায় প্রথম এমন জোটের কথা ভাবা হয়। এরপর ২০১৩ সালে মানামাকেই প্রথম আরব মিডিয়ার রাজধানী হিসেবে ঘোষণা দেওয়া হয়। গত বছর এই কাউন্সিল জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে। এবার হলো বাগদাদ।

সূত্র: মিডল ইস্ট মনিটর

/এমএইচ