অবরুদ্ধ গাজা উপত্যকার মুক্তি চায় জাতিসংঘের মানবাধিকার কমিশন

গাজার বিপন্ন পরিস্থিতির কথা উল্লেখ করে, মানবিকতা রক্ষায় সব পক্ষকে এগিয়ে  আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উচ্চ কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি। আরব নিউজ জানিয়েছে, গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গাজা উপত্যকা

এই বিশ্ব সংস্থার মানবাধিকার বিষয়ক উচ্চ কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি শুক্রবার অবরুদ্ধ গাজার ২০ লাখ মানুষের বিদ্যুৎ, পানি সরবরাহ এবং চিকিৎসা ব্যবস্থা থেকে বঞ্চিত থাকার কথা তুলে ধরেন। হামাস, ইসরায়েল এবং ফিলিস্তিনি নেতৃত্বকে অবরুদ্ধ গাজার মুক্তির জন্য এগিয়ে  আসার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার শক্তি হিসেবে  ইসরাইলকে গাজার অধিবাসীদের সব ধরনের প্রয়োজন মেটানোর দায়িত্ব নিতে হবে।

ফিলিস্তিনে ২০০৬ সালে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বিজয়ী হওয়ার পরপরই গাজা উপত্যকার ওপর কঠোর অবরোধ আরোপ করে তেল আবিব।

/বিএ/