বেথলেহেমে নতুন তিনটি বসতি গড়ে তুলছে ইসরায়েল। বেথলেহেমের দক্ষিণাঞ্চলে গাশ ইতজায়নের অবৈধ স্থাপনায় এই বসতি গড়ে তোলা হবে। শুক্রবার মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণ বিষয়ক ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ইসরায়েলের সংবাদমাধ্যম মারিভ জানায়, বেথলেহেমের দক্ষিণে নতুন তিনটি বসতি গড়ে তোলার ঘোষণা দিয়েছে জুডিয়ান হিলস ডেভেলপমেন্ট কর্পোরেশন ও স্থানীয় গাস ইতজায়ন সেটেলমেন্ট কাউন্সিল। জুডিয়ান হিলস কর্পোরেশন মোশে মস্কোভিতজ বলেন, জেরুজালেম ও তার পাশ্ববর্তী এলাকায় বসবাসের সমস্যা দূর করবে এই বসতি।
ফিলিস্তিনি গবেষক সুহাইল খলিলিয়া বলেন, নতুন এই পরিকল্পনায় কয়েক হাজার বসতি গড়ে উঠবে। এছাড়া এখানে গিভাত আসাফের সামরিক ঘাঁটিও বসানো হবে। আগের পরিকল্পনাতেও ৬ হাজার বাড়ি করার কথা ছিলো।
তিনি জানান, কথিত ‘এরিয়া সি’ তে নির্মাণ হতে যাওয়া এই বসতি আরও নতুন জায়গায় অবৈধ বসবাস শুরু করবে।