জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা সামরিক অভিযানের প্রথম ধাপ: উ. কোরিয়া

জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা প্রশান্ত মহসাগরে সামরিক অভিযানে প্রথম ধাপ ছিলো বলে জানিয়েছে উত্তর কোরিয়া। ভবিষ্যতে আরও হামলার আভাসও দিয়েছে পিয়ংইয়ং। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

654

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার জাপানের উত্তরাঞ্চলের একটি দ্বীপের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনাটি প্রশান্ত মহাসাগরে নিজেদের সামরিক অভিযানের প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। সাগরে চলা যুক্তরাষ্ট্র  ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার জবাব বলেও উল্লেখ করেন

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এক প্রতিবেদনে জানায়,  হামলা হতে পারে গুয়ামের মার্কিন ঘাটিতেও। উত্তর কোরিয়ার এই পরীক্ষার নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। মঙ্গলবার নিউ ইয়র্কে এক বৈঠকে তারা এই পরীক্ষাকে `ভয়ানক’ বলে উল্লেখ করেছে। তবে কোনও নতুন ধরনের নিষেধাজ্ঞার আভাস দেওয়া হয়নি।

কূটনীতিকরা দাবি করেন, ভেটো ক্ষমতাধর চীন ও রাশিয়ার রাষ্ট্রদূতরা জানায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ রাখতে যেকোনও নিষেধাজ্ঞা সমর্থনের বিপক্ষে তারা। তারা সবপক্ষকে সমঝোতার আহ্বান জানিয়েছে বলেন অস্থিতিশীল পরিস্থতির জন্য উত্তর কোরিয়াকে আংশিক দোষ দেওয়া যায়।

গত কয়েকমাসে বেশ কয়েকটি মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বারবার নিষেধ করে আসলেও শোনেনি তারা। সর্বশেষ জাতিসংঘ তাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে।