পারমাণবিক যুদ্ধ এড়াতে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করলো বাংলাদেশ। বুধবার সকালে নিউইয়র্কে বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। পারমাণবিক যুদ্ধ এড়াতে প্রায় ৭০ বছরের প্রচেষ্টার পর প্রথমবারের মতো বৈশ্বিক ওই চুক্তিতে একমত হয়েছে জাতিসংঘের ১৯২টি সদস্যদেশের দুই-তৃতীয়াংশ দেশ।
এদিন চুক্তিটির পক্ষেপড়ে ১২২ ভোট। একটি ভোট পড়ে বিপক্ষে। আর ভোটদানে বিরত ছিল সিঙ্গাপুর। ভোটে তবে অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্বের ৯টি পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দেশের কোনোটিই ছিল না।
এর আগে যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সদর দফতরে পারমাণবিক অস্ত্র নির্মূল বিষয়ক সভায় অংশ নিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। মঙ্গলবার নিউ ইয়র্কে ‘পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের জন্য পালিত আন্তর্জাতিক দিবস’-এর স্মরণ ও প্রচারের লক্ষ্যে গৃহীত জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের এ প্লেনারি সভা অনুষ্ঠিত হয়।
সূত্র: সাউথ এশিয়ান মনিটর