আইএসের নতুন অডিও বার্তা: বেঁচে আছেন বাগদাদি !

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপ একটি অডিও বার্তা প্রকাশ করেছে যাতে তারা দাবি করছে যে বার্তাটি আইএস নেতা আবু বকর আল বাগদাদির। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_98066260_mediaitem98066259

প্রতিবেদনে বলা হয়, অনলাইনে প্রকাশিত এ বার্তার সাথে কোন ভিডিও বা ছবি দেয়া হয়নি। এর আগে অন্তত এক বছর আগে বাগদাদীর কোন অডিও বিবৃতি পাওয়া গিয়েছিলো।

গুঞ্জন উঠেছিলো যে বাগদাদী মারা গেছেন। সর্বশেষ অডিও বার্তাটিতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গও রয়েছে।প্রায় ৪৬ মিনিটের অডিও বার্তাটি সম্প্রতি ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওয়াশিংটন বলছে তারা বার্তাটি পরীক্ষা করে দেখছে তবে এর সত্যতা নিয়ে কোন সন্দেহ নেই বলেই মনে করছে তারা।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন তাদের ধারণা অব্যাহত আছে যে বাগদাদি বেঁচে আছেন। এই বার্তায় আইএস নেতা বাগদাদি ইরাকের মসুলের লড়াই সম্পর্কেও কথা বলেছেন।