জালাল তালাবানিইরাকের সাবেক প্রেসিডেন্ট জালাল তালাবানি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)। ৩ অক্টোবর মঙ্গলবার মঙ্গলবার জার্মানির বার্লিনে তিনি মৃত্যুবরণ করেন। তার নিজ দল প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) এবং পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সাদ্দাম হুসেইনের পতনের পর ইরাকের প্রথম অনারব প্রেসিডেন্ট জালাল তালাবানি। ইরাকি কুর্দিস্তানের গুরুত্বপূর্ণ নেতা ২০০৫ থেকে ২০১৪ সাল দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
জালাল তালাবানি জন্ম ইরাকের একমাত্র স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের রাজধানী ইরবিলে। ১৯৩৩ সালে জন্ম নেওয়া এ রাজনীতিক সবসময় কুর্দিদের অধিকার এবং দাবিদাওয়ার ব্যাপারে সোচ্চার ছিলেন।