স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, বিস্ফোরণের আগে দুই আত্মঘাতী হামলাকারী পুলিশ সদর দফতরের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।
এখনও পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। চলতি মাসে দামেস্কে এটি এ ধরনের দ্বিতীয় হামলা। এর আগে গত ২ অক্টোবর দামেস্কের আল-মিদান এলাকায় পুলিশের একটি থানায় আত্মঘাতী হামলা চালানো হয়। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হন। সেখানে চার আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটালে এ হতাহতের এ ঘটনা ঘটে।