সৌদি শ্রম আইনের ১১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নতুন এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলি আল ঘাফিচ। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার সরকার এরইমধ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে।
সৌদি আরবে কর্মরত বিদেশি গৃহকর্মীদের জন্য এ নিয়ম প্রযোজ্য হবে না। দেশটির সরকারি প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিরাও এ নিয়মের বাইরে থাকবেন।
এর পাশাপাশি, যেসব বিদেশি নারীর সৌদি সন্তান রয়েছে তাদের দেশটিতে চাকরির সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। সৌদি মায়েদের বিদেশি সন্তানের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।