সিরিয়ার গৃহযুদ্ধে শুধু অক্টোবর মাসেই ৯২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান হিউম্যান রাইটস নেটওয়ার্ক। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।
মানবাধিকার সংস্থাটির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ৩৯৮ জন। যার মধ্যে ৭৮ জন শিশু ৬৩ জন নারী। এছাড়া নির্যাতনে মৃত্যু হয়েছে ২০ জনের।
সংস্থাটি আরও দাবি করে, রুশ সামরিক বাহিনীর হামলায় ৬৮ শিশু ও ৩৬ নারীসহ নিহত হয়েছেন ২২১ জন। আর সিরিয়ান কুর্দি বাহিনী হত্যা করেছে ১৫ বেসামরিককে।
এছাড়া আইএসের হামলায় নিহত হয়েছেন ২৪ শিশু ও ১৬ জন নারী সহ ১৬৩ জন।