প্রতিবেদনে বলা হয়, আসির প্রদেশের ডেপুটি গভর্নরসহ আরও কয়েকজন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
সৌদি আরবের স্থানীয় পত্রিকা ওকাজ’র উদ্বৃতি দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, সরকারি কাজে সরকারি কর্মকর্তাদের নিয়ে আসির প্রদেশের ইয়েমেন সীমান্ত দিয়ে যাচ্ছিল হেলিকপ্টারটি। পরে হঠাৎ সেটি বিধ্বস্ত হয়। তবে প্রতিবেদনেও এ ঘটনার বিস্তারিত জানানো হয়নি।
প্রিন্স মানসুন বিন মুকরিন সৌদি আরবের সাবেক যুবরাজের ছেলে। সম্প্রতি সৌদি যুবরাজ সালমান বিন আব্দুল্লাহর নেতৃত্বে গঠিত দুর্নীতি দমন কমিশনের অভিযানে দেশটির ১১জন রাজপুত্র প্রিন্স, চারজন বর্তমান মন্ত্রী এবং প্রায় ডজন খানেক সাবেক মন্ত্রী গ্রেফতার হওয়ার ঘটনায় দেশটিতে আলোড়ন তৈরি হয়েছে। এরই মাঝে আরেকজন প্রিন্সের মৃত্যু ঘটলো।
আরও পড়ুন:
টেক্সাসের গির্জায় বন্দুকধারীর হামলা