মিসরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আহমেদ শফিকের সমর্থকদের ওপর ধরপাকড় শুরু করেছে দেশটির সেনাসমর্থিত সরকার। বুধবার নিরাপত্তা বাহিনী ও দলীয় সূত্রের বরাত দিয়ে তার তিন সমর্থকের গ্রেফতারের কথা জানায় যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
রয়টার্সের পক্ষ থেকে দফায় দফায় চেষ্টা করেও এ বিষয়ে মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে ২০১৮ সালে মিসরের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জেনারেল সিসি’র বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন আহমেদ শফিক। তবে বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনে তার জয়লাভের সম্ভাবনা খুবই কম। কেননা বাস্তবতা হচ্ছে বর্তমান প্রেসিডেন্টের জয়ের ছক সাজানো রয়েছে। সেই পরিকল্পনা ঠিকমতো কাজ করলে জেনারেল সিসি আগামী নির্বাচনেও জয়ী হবেন।