জেরুজালেমে স্কুল ভেঙে ফেলল ইসরায়েল

হাইকোর্টের নির্দেশ অমান্য করে পূর্ব জেরুজালেমে একটি স্কুল ভেঙে দিয়েছে ইসরায়েল। বুধবার দেশটির সেনাবাহিনীর বেসামরিক প্রশাসন কর্তৃপক্ষ শহরের বেদুইন আবু নাওয়ার এলাকার স্কুলটি ভেঙে দেয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

2010_12-8-a-school-that-was-partially-demolished-by-Israeli-forcesWA00-9

প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পূর্ব জেরুজালেমে প্রথমে স্কুলে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। এরপর সবাইকে বের করে দিয়ে ভবনটি গুড়িয়ে দেওয়ার আদেশ দেয়।

বেদুইন কমিউনিটির মুখপাত্র আবু ইমাদ জাহালিন বলেন, সিভিল এডমিনিস্টেশনের সঙ্গে তখন ইসরায়েলি সেনারা ছিলো। তারা ঝড়ো গতিতে গ্রামে প্রবেশ করে নির্দেশ দিতে থাকে।

তিনি জানান, হঠাৎ এই সিদ্ধান্তে খুবই বিস্মিত হয়ে যায় এলাকাবাসী। কারণ ইসরায়েলি আদালতের নির্দেশ ছিল যেন স্কুলটি না ভাঙা হয়।

গত ৬ ডিসেম্বর বুধবার জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দেন মার্কিণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, খুব শিগগিরই তেল আবিব থেকে ইসরায়েলে দূতাবাস সরিয়ে নেওয়া হবে। এই ঘোষণার পর থেকে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় ওঠে। উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। কথা বলেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসও।

এরপর জেরুজালেমে আরও ১৪ হাজার বসতি স্থাপনের ঘোষণা দেয় ইসরায়েল। পূর্ব জেরুজালেমে বসতি করার কথা ৬ হাজার। আবু নাওয়ার স্কুলটি ভাঙতে চাইলেও ইসরায়েলি হাইকোর্টের নিষেধাজ্ঞা জারি করে। সেই নির্দেশ অমান্য করেই স্কুলটি ভেঙে ফেলল ইসরায়েল।