মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন কর বিল। বড়দিনের ছুটি শুরু হওয়ার আগে শুক্রবার তিনি বিলটিতে স্বাক্ষর করেন। এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সিনেটে নতুন কর বিলটি পাস হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আইনটিতে কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশ এবং ব্যক্তিগত কর ৩৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩৯ দশমিক ৬ শতাংশ করার কথা বলা হয়েছে।
কর ব্যবস্থা বিষয়ক নির্দলীয় যৌথ কমিটি অবশ্য এর আগে বিষয়টি নিয়ে সতর্ক করেছিল। তাদের মতে, এ উদ্যোগের ফলে আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ঋণ এক লাখ ৪০ হাজার কোটি থেকে ২০ লাখ কোটি ডলার পর্যন্ত বাড়তে পারে। এছাড়া এই আইন দেশে ধনী-গরিবদের মধ্যকার ব্যবধানকে আরও প্রকট করে তুলবে।