এক বছরে ১৬ ইসরায়েলি সেনার আত্মহত্যা

noname২০১৭ সালে বিভিন্ন কারণে ৫৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এদের মধ্যে ১৬ জন আত্মহত্যা করেছেন। নিজ বাহিনীর গুলিতে নিহত হয়েছেন আরও ১২ জন। এই পরিসংখ্যান পাওয়া গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর সূত্রে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই পরিসংখ্যান জানিয়েছে।

আনাদোলু এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই ২৮ জন ছাড়া বাকিরা অসুস্থতা, ফিলিস্তিনিদের আক্রমণ ও দুর্ঘটনায় নিহত হয়েছে। ২০১৬ সালে ৪১ জন সেনাসদস্যের প্রাণহানি হয়। এদের মধ্যে আত্মহত্যা করেছিলেন ১৫ জন। আগের দশকের তুলনায় এই দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার ঘটনা অর্ধেকে নেমে এসেছে। তবে গত বছরের সাপেক্ষে সার্বিক প্রাণহানি বেড়েছে ৩০ শতাংশ। ২০১৫ সালে নিহত সেনার সংখ্যা ছিল ৩৬।