রাশিয়ার বিরুদ্ধে সিরিয়ায় রাসায়নিক হামলার তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিক্কি হ্যালি মঙ্গলবার এ অভিযোগ তোলেন। এক বিবৃতিতে তিনি বলেন, জাতিসংঘের তদন্ত দলকে এ সংক্রান্ত তদন্ত থেকে বিরত রাখতে চাইছে রাশিয়া। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
এর আগে এ সংক্রান্ত জয়েন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম বা তদন্ত প্রক্রিয়া নবায়ন সংক্রান্ত এক প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া। ওই প্রস্তাবে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধের বিষয়টিও উল্লেখ ছিল। সর্বশেষ জয়েন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজমের মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ১৭ নভেম্বর।