ইরানের প্রেসিডেন্ট ভবনে প্রবেশের চেষ্টাকালে সন্দেহভাজন গুলিবিদ্ধ

ইরানের প্রেসিডেন্ট ভবনে প্রবেশের চেষ্টাকালে এক সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তারক্ষীরা। তেহরানের ডেপুটি গভর্নর মোহসেন হামদানি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা তার পরিচয় ও উদ্দেশ্য নিশ্চিত করার চেষ্টা করছি।’ ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

nonameইরানভিত্তিক সংবাদমাধ্যম তাসনিমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি কাফনের কাপড় পরে সেখানে গিয়েছিল, যাতে সবাই বুঝতে পারে যে, সে মৃত্যুর জন্য প্রস্তুত। নিরাপত্তারক্ষীরা তাকে প্রবেশ পথে বাধা দেয় এবং পায়ে গুলি চালিয়ে তাকে নিবৃত্ত করে।

উল্লেখ্য, ইরানের ওপর বরাবরই ক্ষুব্ধ জঙ্গিগোষ্ঠী আইএস। মাঝেমধ্যেই তারা তেহরানের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে। আবার সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোটের সঙ্গেও ইরানের শীতল সম্পর্ক বিরাজ করছে। ২০১৭ সালের জুলাইয়ে সৌদি জোটের কাতারবিরোধী অবরোধের অন্যতম কারণ হিসেবে দেশটির বিরুদ্ধে ইরানকে সমর্থনের অভিযোগ তোলা হয়।