‘ইয়েমেনে ৪৮ ঘণ্টায় সৌদি জোটের ৪৬ বিমান হামলা’

ইয়েমেনে গত সৌদি নেতৃত্বাধীন জোট ৪৮ ঘণ্টায় অন্তত ৪৬টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা। এতে আগত হয়েছেন শিশুসহ প্রায় ৫৮ জন। মধ্যপ্রাচ্যের সংবাদভিত্তিক ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

2017_11-11-Saudi-led-military-coalition-attacks-on-Yemeni-capital20171111_2_26818260_27722597প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের রাজধানী সানায় এই হামলা চালানো হয়। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকেই এই দাহবান এলাকায় বেশি হামলা চালানো হয়েছে। নেহম জেলায় দুইটি বিমান হামলা চালানো হয়।

সাদার উত্তরাঞ্চলে শক্তিশালী অবস্থান হুথিদের। সেখানেও তিনটি হামলা চালিয়েছে সৌদি জোট। এই হামলায় আহত হয়েছেন দুই বেসামরিক। বন্দর শহর হুদায়তে একটি পানি পরিশোধন কেন্দ্রতেও হামলা চালানো হয়েছে বলে দাবি হুথিদের।

২০১৫ সালের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেন হুথিদের বিরুদ্ধে লড়াই করে আসছেন। জাতিসংঘের মতে এখন পর্যন্ত ইয়েমেন যুদ্ধে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ঘর হারিয়েছেন দেশটির ১১ শতাংশ মানুষ।