সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় চার বেসামরিক নিহত হয়েছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।
সিরিয়ার সিভিল ডিফেন্স এজেন্সি হোয়াইট হেলমেটসের প্রধান মুস্তাফা হাজ ইউসুফ বলেন, ইদলিবের সারাকিবের তারমালা গ্রামে রুশ হামলায় চারজন বেসামরিক প্রাণ হারিয়েছেন।
এছাড়া আগের দিনের হামলা থেকে মঙ্গলবার আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ইউসুফের আশঙ্কা, এভাবে বিমান হামলা চলতে থাকলে অনেক বেসামরিক প্রাণ হারাবেন।
জাতিসংঘের হিসাব মতে, সিরিয়ায় ২০১১ সালে আসাদবিরোধী আন্দোলনের মুখে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে। আর প্রায় এক কোটি মানুষ হয়েছে বাস্তুহারা।