ইউটিউবের বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ তুলেছেন সৌদি আরবের রাষ্ট্রীয় আইনজীবী। দেশটির প্রসিকিটরের অভিযোগ, ভিডিও শেয়ারিং সাইটটির মাধ্যমে উগ্রপন্থী মতবাদ ছড়ানো হচ্ছে। এটি তরুণদের দলে ভেড়াতে সন্ত্রাসী দলগুলোকে সাহায্য করছে। ২০০৫ সালে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত আট সৌদি ও দুই ইয়েমেনি নাগরিকের বিচার চলাকালে এমন অভিযোগ করেন সৌদি আরবের রাষ্ট্রীয় আইনজীবী।
২০০৫ সালের ওই গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ৬৩টি অভিযোগ গঠন করেছে সৌদি প্রসিকিউশন। এসব অভিযোগের মধ্যে ইউটিউবে দায়েশ বা আইএসের লেকচার শোনার মতো অভিযোগও রয়েছে।
সৌদি প্রসিকিউটরের দাবি, উসকানিমূলক ভিডিওগুলো প্রমাণ করে লোকজনকে সন্ত্রাসী দলগুলোতে ভেড়ানোর সঙ্গে ইউটিউব প্রত্যক্ষভাবে জড়িত।