সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের দুইটি সমঝোতা চুক্তি

বিমান সেবা ও সরকারি বেসরকারি পর্যায়ে অংশীদারত্ব প্রশ্নে  সহযোগিতা করতে দুইটি সমঝোতা স্মারকে  স্বাক্ষর করেছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। সোমবার (১২ মার্চ) সিঙ্গাপুর প্রেসিডেন্টের কার্যালয় ও সরকারি বাসভবন ইস্তানায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।

12-03-18-PM_MoU Signing Ceremony at Istana-1
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হাসিন লুং এর মধ্যে ইস্তানায় দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুক এবং সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী সচিব লোহ নোগাই সেং নিজ নিজ দেশের পক্ষে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিমান সেবা সংক্রান্ত ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতা প্রদান নিয়ে এ চুক্তিটি করা হয়।

12-03-18-PM_MoU Signing Ceremony at Istana-10
এরপর বাংলাদেশের সরকারি বেসরকারি অংশীদরত্ব কর্তৃপক্ষ (পিপিপিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসার এইচ উদ্দিন এবং সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের সহকারী নির্বাহী প্রধান কর্মকর্তা তান সুন কিম নিজ নিজ দেশের পক্ষে দ্বিতীয় একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সরকারি বেসরকারি অংশীদারত্ব প্রশ্নে নিয়ে সহযোগিতার জন্য চুক্তিটি করা হয়।   সূত্র: বিএসএস